ইন্টার্নশিপের সুযোগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে, থাকছে মাসিক ভাতাও

২৩ মে ২০২৬, ০৭:৫৪ PM , আপডেট: ২৯ মে ২০২৬, ০৭:৩৫ PM
মাসিক ভাতাসহ স্রেডায় ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

মাসিক ভাতাসহ স্রেডায় ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © টিডিসি সম্পাদিত

বাংলাদেশি শিক্ষার্থীদের তিন মাস মেয়াদে ইন্টার্ন নিয়োগ দিবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)। ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। আগামী জুলাই–সেপ্টেম্বর ও অক্টোবর–ডিসেম্বর ২০২৬ মেয়াদে দুই ব্যাচে মোট ১২ জন ইন্টার্ন নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১১ জুন ২০২৬।

দেশের নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির ক্রমাগত অনুসন্ধানে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে স্রেডা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।

মাসিক ভাতা

ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্ন সনদ প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

*যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/
সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;

*স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য ও আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১১ জুন বিকেল পাঁচটার মধ্যে ই–মেইল, ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।

ই–মেইল: [email protected] 

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৬।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9