তিন ধাপে ৫ লাখ নিয়োগ দেবে সরকার, সময় নিয়ে সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

০৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী © সংগৃহীত

সরকারি চাকরিতে শূন্য পদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। সোমবার (৭ জুলাই) সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশেই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যায়, এক বছরের মধ্যেই অধিকাংশ শূন্য পদ পূরণ করা সম্ভব হবে। তবে কিছু ক্ষেত্রে আদালতে মামলা-মোকদ্দমা বা অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে পদ পূরণে বিলম্ব হতে পারে। সে কারণেই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার বিষয়টি রাখা হয়েছে। তবে আমাদের প্রত্যাশা, অধিকাংশ পদই এক বছরের মধ্যে পূরণ হয়ে যাবে এবং সে লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে।

এর আগে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম প্রশ্ন করেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বহু পদ শূন্য রয়েছে। উক্ত শূন্য পদগুলোতে জরুরি ভিত্তিতে পদায়ন করা হবে কি না? হলে তা কবে নাগাদ সম্পন্ন হবে?

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণির ৪০টি এবং দ্বিতীয় শ্রেণির ২৭টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

এই কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং ক্যাডার পদে নিয়োগের জন্য অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদগুলোতে সময়বদ্ধভাবে নিয়োগ সম্পন্ন করার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শূন্য পদগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9