কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

০৪ জুলাই ২০২৬, ০৯:৪০ PM
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি যুগ্ম মহাসচিব।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাইমারিতে 'মিড ডে ফুড' চালু করেছে।

মাধ্যমিক বিদ্যালয়ে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। সাধারণ পড়ালেখার পাশাপাশি সরকারের কারিগরি শিক্ষায় অগ্রাধিকার থাকবে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ অন্যরা।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬