ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিতে চায় সরকার: আমিন উর রশীদ

০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ PM
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ। তিনি বলেন,  সরকার ইলিশকে টুনা ফিশের পরের অবস্থানে নিয়ে যেতে চায়।

শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ  এ কথা বলেন।মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি জাটকা সংরক্ষণ ও অবাধ আহরণ রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা

ইলিশ মূলত অ্যানাড্রোমাস প্রজাতির মাছ, অর্থাৎ এটি সমুদ্র থেকে নদীতে এসে ডিম পাড়ে। বর্ষা মৌসুমে বিশেষ করে ভরা নদীতে ইলিশের চলাচল বৃদ্ধি পায়, যা ইলিশ মৌসুম হিসেবে পরিচিত। এ সময় পদ্মার ইলিশ সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় বলে বিবেচিত হয়।

সভায় কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং কৃষকের উৎপাদিত পণ্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬