অর্থমন্ত্রী

চার বছর পর পর ফ্যামিলি কার্ডের তালিকা থেকে সচ্ছলরা বাদ যাবেন

১৫ জুন ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০২:২৬ PM
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন)  গাইডলাইন ২০২৬ চূড়ান্তকরণ এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ এর খসড়ারও পর্যালোচনা ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ কর্মসূচির কে কোথায় কীভাবে টাকা খরচ করছে, সেগুলো ছয় মাস পর পর্যালোচনা করা হবে। চার বছর পর পর তালিকা হালনাগাদ করে সচ্ছল ব্যক্তিদের বাদ দেওয়া হবে।

তিনি বলেন, এত বড় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। এখানে দলীয় লোকজন যুক্ত থাকবেন না। প্রথমবারের মতো সরকারের সামাজিক কর্মসূচিতে দলীয় লোকজন থাকছেন না, শুধু সরকারি কর্মকর্তারাই কাজ করবেন।

তিনি আরও বলেন, সোনালী ব্যাংকের ‘টাকা পে’ অ্যাপ ব্যবহার করে অর্থ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবার কার্ডের আওতায় আসবে। বরাদ্দকৃত অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী  ফারজানা শারমীন,  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬