বিশ্বকাপে লাল কার্ড পেলে খেলোয়াড়দের যে শাস্তির নিয়ম করেছে ফিফা

১২ জুন ২০২৬, ০৩:০৭ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৩:০৮ PM
লাল কার্ড

লাল কার্ড © টিডিসি ফটো

২০২৬ ফিফা বিশ্বকাপে লাল কার্ড নিয়ে নতুন করে কঠোর নিয়ম কার্যকর হওয়ায় ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচেই তিনটি লাল কার্ড দেখানোর ঘটনায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে অথবা একই ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পেলে তাকে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। এই নিয়ম অনুযায়ী দক্ষিণ আফ্রিকার ইয়ায়া সিথোল ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস তাদের দলের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

তবে শৃঙ্খলা নীতিতে ফিফা আরও কঠোর অবস্থান নিয়েছে। কোনো ঘটনার গুরুত্ব বেশি হলে বা শৃঙ্খলাজনিত গুরুতর পরিস্থিতি তৈরি হলে ফিফা অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে। ডিসিপ্লিনারি কমিটি প্রয়োজনে অতিরিক্ত ম্যাচ নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানাও আরোপ করতে পারে।

হলুদ কার্ড নিয়েও নির্দিষ্ট নিয়ম চালু রয়েছে। কোনো খেলোয়াড় আলাদা দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন। তবে খেলোয়াড়দের ওপর চাপ কমাতে গ্রুপ পর্ব শেষে হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হয় এবং কোয়ার্টার ফাইনাল শেষে আবারও হলুদ কার্ডের হিসাব শূন্য করা হয়। তবে লাল কার্ডের শাস্তির ক্ষেত্রে কোনো ছাড় নেই—এটি পুরো টুর্নামেন্টজুড়ে কার্যকর থাকে এবং পরবর্তী ম্যাচে তা বলবৎ হয়।

দক্ষিণ আফ্রিকা দলের কোচ হুগো ব্রুস ম্যাচ শেষে লাল কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় কার্ডটি নিয়ে বিতর্ক করা যেতে পারে। আমার খেলোয়াড়কে ব্লক করা হয়েছিল। রেফারির পজিশন থেকে তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন, যা আমাদের মেনে নিতেই হবে। তবে আমি মনে করি না এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো অপরাধ ছিল, সিদ্ধান্তটি খুব বেশি কঠোর ছিল’। তিনি আরও বলেন, ‘প্রথম লাল কার্ডের সিদ্ধান্তটি মেনে নিতেই হয়, কারণ আমাদের খেলোয়াড় গোল করার জন্য একা এগিয়ে যাচ্ছিল এবং ইয়ায়া তাকে ফাউল করেছিল, সেটা আমি বুঝতে পারি’।

অগ্রণী ব্যাংক ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আ…
  • ২২ আগস্ট ২০২৬
‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী,  ফুটেজ প্রকাশের ভয়…
  • ২২ আগস্ট ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি ওয়ালটনে, পদ ৬০, আবেদন ২৬ আ…
  • ২২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে গাকৃবি শিক্…
  • ২২ আগস্ট ২০২৬
৭ বাংলাদেশির মৃত্যু, সেই হোটেল মালিক গ্রেপ্তার
  • ২২ আগস্ট ২০২৬
সোলারে বজ্রপাত, খাগড়াছড়িতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ২২ আগস্ট ২০২৬