সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে 

২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষে সারাদেশে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অভিযান আগামী ৩০শে এপ্রিলের পরে যে-কোনো সময় শুরু হবে বলে জানান তিনি। সোমবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমরা জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আগামী ৩০শে এপ্রিলের পরে এই মহান সংসদের চলমান সেশন শেষ হলে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারাদেশে একটি অভিযান পরিচালনা করবো। 

একইসঙ্গে, অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতা মাধ্যমে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অবৈধ সিসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা সিটি করপোরেশন সম্পূর্ণ তৎপর রয়েছে বলেও জানান তিনি। অবৈধ সিসা বার বন্ধে পুলিশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬