কলেজ ছাত্রসংসদ কক্ষে কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদলের

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ PM
কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদলের

কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন ছাত্রদলের © টিডিসি ফটো

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রসংসদ কক্ষে একটি কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও মূল্যবোধের ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি করেছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হানের নেতৃত্বে ছাত্র সংসদ কক্ষে আরবি কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপন করার উদ্যোগ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

কক্ষটিতে আরবি কালেমা খচিত ক্যালিগ্রাফি টানানো হয়, যা অনেক শিক্ষার্থীকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করেছে। বিষয়টি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।

কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা থাকা ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত। তারা মনে করেন, পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি শ্রদ্ধা শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক।

এ বিষয়ে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান বলেন, ‘রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি থেকে বের হয়ে এসে সংসদ ভবন থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পবিত্র কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপনের যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন, সে পথ অনুসরণ করে আমরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কলেজের ছাত্র সংসদ হলরুমে কালেমা খচিত ক্যালিগ্রাফি স্থাপনের এই উদ্যোগ গ্রহণ করি। আশা করছি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি হবে’।

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ সাবিদ, যুগ্ম সম্পাদক রিয়াজ ও শাওন, সহ-সভাপতি শুভ ও ইয়াসিন ও সহ-সাংগঠনিক সম্পাদক, তুহিন সহ আরো অনেকে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬