বর্ধিত ভাড়ায় আজ থেকে চলবে বাস, কোন রুটে কত?

২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ AM
বর্ধিত ভাড়ায় আজ থেকে চলবে বাস, কোন রুটে কত?

বর্ধিত ভাড়ায় আজ থেকে চলবে বাস, কোন রুটে কত? © সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহণের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) থেকে নতুন ভাড়া কাঠামো কার্যকর হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার তালিকা (চার্ট) টাঙানো থাকবে।

শনিবার নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা, আর ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা। গাবতলী থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই রুটে দিনাজপুরে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে কক্সবাজারে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বরিশাল রুটে সায়েদাবাদ থেকে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী থেকে রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই রুটে ঝিনাইদহে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি পায়। এরপরই বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9