জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সৌজন্যে পাওয়া

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে অনুর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে মোট ১৫০টি করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এ বিষয়ে স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে স্পিকার অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেন। এর ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে।

এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সাথে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬