ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

০৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ PM
ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব :) এর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার  (H.E. Sarah Cooke) সৌজন্য সাক্ষাৎ ছবি

ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব :) এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার (H.E. Sarah Cooke) সৌজন্য সাক্ষাৎ ছবি © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব :) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক (H.E. Sarah Cooke) । আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার সারাহ কুকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাৎকারে অংশ নেন। বৈঠকের শুরুতেই উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা ও কৌশলগত দিকগুলো গুরুত্ব পায়।

এ সময়, দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় সামরিক সম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে পেশাদারিত্বের মান উন্নয়নে একে অপরকে সহায়তার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বৈঠককে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করার একটি ধাপ হিসেবে অভিহিত করেছেন।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬