একদিনেই জাতীয় সংসদ অধিবেশনে উঠছে গুরুত্বপূর্ণ ১৪ বিল

০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ AM
সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন © সংগৃহীত

সংসদ অধিবেশনে আজ ১৪টি গুরুত্বপূর্ণ আইন সংশোধনী বিল উত্থাপন হবে। এর মধ্যে ৯টি বিল পাসের জন্য আর ৫টি নতুন সংশোধনী বিল উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের বৈঠক স্পিকারের সভাপতিত্বে এসব বিল উপস্থাপনের হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী এসব তথ্য জানা যায়।

কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে মোট ১৪টি সংশোধনী বিল উত্থাপন করা হবে। এর মধ্যে ৯টি গুরুত্বপূর্ণ বিল পাসের জন্য প্রস্তাব করা হচ্ছে। একইসঙ্গে নতুন করে আরও ৫টি সংশোধনী বিল উত্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর মধ্যে ক্রীড়া ও তরুণ উন্নয়ন খাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তিনটি বিল পাসের প্রস্তাব করবেন। এগুলো হলো—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬, যা ২০১৮ সালের মূল আইন সংশোধনের জন্য আনা হয়েছে; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল ২০২৬, যা ২০১১ সালের আইনকে সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাব করা হয়েছে; এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০২৬, যা ২০১৮ সালের আইনের সংশোধন সংক্রান্ত।

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করবেন, যা ২০০৩ সালের মূল আইনকে অধিকতর সংশোধনের উদ্দেশ্যে আনা হয়েছে।

পরিকল্পনা ও কর্মসংস্থান খাতে পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল ২০২৬’ পাসের প্রস্তাব করবেন। একইসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০২৬’ সংসদীয় পর্ষদে বিবেচনার জন্য উপস্থাপন করবেন।

আরও পড়ুন: উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্রজ্ঞাপন জারি

স্থানীয় সরকার খাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল ২০২৬’ উত্থাপন করবেন। অন্যদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার বিভাগ ও মানবাধিকার সংক্রান্ত একাধিক বিল উত্থাপন করবেন। এর মধ্যে রয়েছে—আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল ২০২৬; জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল ২০২৬; সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) বিল ২০২৬; এবং সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল ২০২৬।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করবেন। পাশাপাশি ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু কৃষিভূমি সুরক্ষায় ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করবেন।

এছাড়া নতুন করে উত্থাপনের জন্য পাঁচটি বিলের অনুমতি চাওয়া হচ্ছে। এগুলো হলো—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল ২০২৬; বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল ২০২৬; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল ২০২৬; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ২০২৬; এবং পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল ২০২৬। এসব বিল উত্থাপন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিল সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি আজকের অধিবেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। একইসঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশসমূহের ওপর আলোচনা এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081