আমরা তাহলে না থাকি, আমাদের দরকার নেই—রেগে বললেন নাহিদ

২৯ মার্চ ২০২৬, ০৯:১৫ PM
সংসদে নাহিদ

সংসদে নাহিদ © সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে সংসদে আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। আজ রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গণভোট নিয়ে আলোচনা করতে গেলে বাধা দেন সরকার দলীয় এক সংসদ সদস্য। পরে নাহিদ স্পিকারের উদ্দেশ্যে রেগে বলেন—মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমাদের দরকার নেই।

স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি যে, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য করবেন না।

‘‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’’

তিনি আরও বলেন, এখানে আমাদের কারও ভুলে যাওয়ার কথা নয় যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা আজ এই জায়গায় এসেছি। একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।

এ সময় সরকার দলীয় এক সংসদ সদস্য বাধা দিতে গেলে নাহিদ রেগে যান। পরে স্পিকার বলেন, আপনি চালিয়ে যান। এরপর নাহিদ বলেন, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট। যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল—সেই আদেশকে অমান্য করা হচ্ছে। সেই আদেশকে অসাংবিধানিক বলা বলা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে অসাংবিধানিক বলা হচ্ছে।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9