সচিবালয়ের বিভিন্ন দফতরে আকস্মিক সফরে প্রধানমন্ত্রী

২৯ মার্চ ২০২৬, ১১:৩২ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন। আজ রবিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

03

কার্যালয়ে পৌঁছানোর পর কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত আলাপ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ের ভেতরে হাঁটা শুরু করেন। তিনি সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ৬ নম্বর ভবনে যান, যেখানে প্রায় ১০টি মন্ত্রণালয় অবস্থিত। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন।

02

এরপর প্রধানমন্ত্রী পাশের ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সবশেষে তিনি ৩ নম্বর ভবনে অবস্থিত বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসেন।

07

পরিদর্শনের পুরো এক ঘণ্টা সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় তিনি দাপ্তরিক কাজের গতিশীলতা ও জনসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬