বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

২৬ মার্চ ২০২৬, ০৭:২৬ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও খেলা দেখা শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এটি প্রথম সাক্ষাৎ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।’

এর আগে বিকালে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করার পরে খেলা দেখেন প্রধানমন্ত্রী। ফুটবল খেলা উদ্বোধন ও দেখার সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9