মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন © টিডিসি সম্পাদিত

রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপন্যের মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজ সংসদীয় আসন ঢাকা-৬ থেকে ‘সোজা শুরু করা হবে’ বলেও উল্লেখ করেছেন তিনি। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি , টিকে, নাবিল, এসিআই ইত্যাদি— মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে। এরপর যতদূর যেতে পারি।’

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘কোনও বড় নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬