নেত্রকোনায় রমজানে মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সভা অনুষ্ঠিত

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ PM
উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা

উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রমজান মাস উপলক্ষে খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, ‘কেন্দুয়া বাজারের নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা বাজার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবো। এছাড়াও বাজারের গ্যাসের দাম কমানোর জন্য সব সময় সজাগ দৃষ্টি ও মনিটরিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

অন্য বক্তারা বলেন, আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিদ্যুৎের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে নেত্রকোনা পল্লী বিদ্যুতায়নের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

এ সময় কেন্দুয়া উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, সমাজ সেবা কর্মকর্তা ইউনুস আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহাদত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, বাজার কমিটির নেতাদেরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬