নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
নাফ নদীতে জেলেদেরে নৌকা

নাফ নদীতে জেলেদেরে নৌকা © সংগৃহীত

গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে ফেরত আনার পর মাত্র একদিন পর, নাফ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আবদুল মজিদের ছেলে আবদুল সাহেদ (১৮) ও মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, সেন্টমার্টিনের কাছে মাছ ধরার পর তারা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিল। হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।

চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বিষয়টি শুনেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে অন্তত চার শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬