এলপিজি গ্যাসের ভ্যাট কমাল সরকার, দাম কি কমবে?

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ AM
পেট্রোলিয়াম গ্যাস

পেট্রোলিয়াম গ্যাস © সংগৃহীত

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট (মূল্য সংযোজন কর) হ্রাস করেছে সরকার। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো। তবে শিল্পখাত ও গৃহস্থালিতে এই জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এনবিআর পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (LOAB) আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে।

পরিবর্তিত নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এনবিআর জানিয়েছে, স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে নতুন করে কোনো ভ্যাট কার্যকর না থাকায় ভোক্তা সাধারণের ওপর ভ্যাটের বোঝা বা মূসকভার আগের তুলনায় প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে এলপিজি সরবরাহ সংকট ও বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীদের কারসাজির অভিযোগে বাজার অস্থির হয়ে উঠেছিল। পরিস্থিতির উত্তরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এনবিআরকে চিঠি দিয়ে ভ্যাট কাঠামোর এই পরিবর্তনের সুপারিশ করেছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে বাজারে এলপিজি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

শহিদ ওয়াসিমের ছবি বাদ, ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে ব্যা…
  • ১৬ জুলাই ২০২৬
ঝালকাঠির আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলার জট
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম ম…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ? যা আছে ফিফার নিয়মে
  • ১৬ জুলাই ২০২৬
সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence