এলএনজি সরবরাহ হ্রাস, গ্যাসের চাপ কম থাকবে

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে © সংগৃহীত

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে একটি টার্মিনাল বন্ধ রয়েছে। এতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত দেশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬