টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসা দুজনের মরদেহ উদ্ধার

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ-সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়-টেকনাফ সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে দুটি মরদেহ ভেসে আসে। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ-সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। 

মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব যায়নি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬