টেকনাফে জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, ৬ লাখে বিক্রি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ PM
জালে ধরা পড়া তবল মাছ

জালে ধরা পড়া তবল মাছ © টিডিসি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ-সংলগ্ন সাগরে টানা জালে ধরা পড়েছে দেড় শতাধিক তবল মাছ। প্রতিটি মাছের ওজন আনুমানিক ১০ থেকে ২৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীরা মাছগুলো কিনে নিয়েছেন ৬ লাখ টাকায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট এলাকায় জেলেরা সাগরে টানা জাল ফেলে মাছ ধরা হয়।

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহ মাঝির মালিকানাধীন জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, ভোরে প্রায় ৩৫ জন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে নৌঘাটে ফিরে আসেন। পরে দুই দিক থেকে বাঁশ ও রশি দিয়ে জাল টেনে তোলার সময় বড় বড় তবল, স্থানীয়ভাবে যাকে নাগু মাছও বলা হয়, জালে আটকা পড়তে দেখা যায়। হঠাৎ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

জালের মালিক এরশাদ উল্লাহ মাঝি বলেন, ‘ভোরে জেলে দল সাগরে জাল ফেলেছিল। পরে জাল টেনে তোলার সময় একসঙ্গে এত বড় আকারের তবল মাছ ধরা পড়বে, তা কল্পনাও করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাসে ফেটে পড়ে।’

তিনি আরও জানান, স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর শুক্কুর, রফিকসহ ১০ জন ব্যবসায়ীর কাছে মাছগুলো মোট ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬