বেতনের বাইরে যেসব সুযোগ-সুবিধা পান মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে দেশের নতুন মন্ত্রিসভা। জানা গেছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন, তাদের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বেতনের বাইরে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। আইন অনুযায়ী তাদের বেতন-ভাতা ও প্রিভিলেজ নির্ধারিত রয়েছে।

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি বাড়িভাড়া হিসেবে মাসে এক লাখ টাকা এবং দৈনিক তিন হাজার টাকা ভাতা পান। প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন ব্যবহার করেন, যার রক্ষণাবেক্ষণ ও সজ্জার সব ব্যয় সরকার বহন করে।

মন্ত্রীর বেতন-ভাতা ও সুবিধা
‘দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা। একই হারে বেতন পান ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপ।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতনের ওপর কোনো আয়কর প্রযোজ্য নয়। মন্ত্রীরা আরও যেসব সুবিধা পান— দৈনিক ভাতা: দুই হাজার টাকা, নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা, মোবাইল ফোন ক্রয়ের জন্য ৭৫ হাজার টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি; ঢাকার বাইরে সফরে অতিরিক্ত জিপ, সরকারি খরচে রেল ও বিদেশ ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন; গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ব্যয় সরকার বহন, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, সরকারি বাসায় না থাকলে ৮০ হাজার টাকা বাড়িভাড়া ও সংশ্লিষ্ট বিল, বিমান ভ্রমণে আট লাখ টাকার বিমা সুবিধা ও সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী। 

প্রতিমন্ত্রীর বেতন-ভাতা
প্রতিমন্ত্রীর মাসিক বেতন ৯২ হাজার টাকা। এ আয়ের ওপরও কোনো কর নেই। প্রতিমন্ত্রীরা পান— দৈনিক ভাতা: দেড় হাজার টাকা, নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা, মোবাইল ফোনের জন্য ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও সংশ্লিষ্ট সব সেবা ব্যয়, সর্বোচ্চ চার লাখ টাকার আসবাবপত্র ও বাসায় না থাকলে ৭০ হাজার টাকা বাড়িভাড়া ও অন্যান্য বিল। এছাড়া প্রতিমন্ত্রীদের জন্য উপ-সচিব ও সহকারী সচিব পদমর্যাদার একান্ত সচিব, সহকারী একান্ত সচিবসহ নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা-কর্মচারী বরাদ্দ থাকে।

উপমন্ত্রীর বেতন-ভাতা
উপমন্ত্রীর মাসিক বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। তাদের বেতনও করমুক্ত। উপমন্ত্রীরা পান— দৈনিক ভাতা: দেড় হাজার টাকা, নিয়ামক ভাতা: পাঁচ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৫ লাখ টাকা, মোবাইল ফোন ক্রয়ে ৭৫ হাজার টাকা, বিনা ভাড়ায় সরকারি বাসভবন ও সংশ্লিষ্ট ব্যয়, সর্বোচ্চ চার লাখ টাকার আসবাবপত্র এবং বাসায় না থাকলে ৭০ হাজার টাকা বাড়িভাড়া ও অন্যান্য সেবা বিল। তাদের জন্য সহকারী সচিব পদমর্যাদার একান্ত সচিবসহ প্রয়োজনীয় ব্যক্তিগত সহকারী ও অন্যান্য কর্মচারীও থাকেন।

উল্লেখ্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন, তারা সংসদ সদস্য হিসেবে নির্ধারিত অতিরিক্ত সুবিধাও ভোগ করেন।

সূত্র: বিবিসি বাংলা

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9