নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ PM
অধ্যাপক আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ © সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা কেবল জাতীয় সংসদের সদস্য হিসেবেই নয়, বরং তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। 

আলী রীয়াজ বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল সংস্কারের পক্ষে এক বিশাল গণরায় এবং এটি জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই ফলাফল তারই বহিঃপ্রকাশ। 

আরও পড়ুন: বিএনপি সভাপতির ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আন্তরিকতা ও অঙ্গীকার থাকে, তবেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা সম্ভব। সংস্কারের এই ধারাকে এগিয়ে নিতে আলাপ-আলোচনা ও জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি।

নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি জানান, ভোটারদের একাংশ শুধু গণভোটে অংশ নেওয়ায় সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে প্রায় এক শতাংশ ভোট বেশি পড়েছে। অধিকাংশ মানুষ আর পুরনো শাসন ব্যবস্থায় ফেরত যেতে চায় না বলেই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। এমতাবস্থায় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে।

একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন এই প্রক্রিয়ায় শপথ নেওয়ার মাধ্যমে সংসদ সদস্যরা সংসদীয় কার্যাবলীর পাশাপাশি সংবিধান সংস্কারের গুরুদায়িত্ব পালনেও অঙ্গীকারবদ্ধ হবেন।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬