আ.লীগ থেকে কনভার্টেড গণঅধিকার নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালাচ্ছে: হাসান মামুন

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ AM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ AM
মো. হাসান মামুন

মো. হাসান মামুন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ পটুয়াখালী-৩ আসনে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন অভিযোগ করেছেন, গলাচিপা-দশমিনা এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের অধিকাংশই আওয়ামী লীগ থেকে গণঅধিকার পরিষদে যোগ দেওয়া নেতাকর্মী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেওয়া একাধিক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এক পোস্টে হাসান মামুন দাবি করেন, গলাচিপা-দশমিনার চর কাজল, ডাকুয়া, চিকনিকান্দিসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটছে।

আরেক পোস্টে তিনি লেখেন, গলাচিপা-দশমিনায় যারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন, তাদের প্রায় শতভাগই আওয়ামী লীগ থেকে ‘কনভার্টেড’ গণঅধিকার পরিষদের নেতাকর্মী। তার এ অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মহলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950