কুমিল্লায় বিএনপি সভাপতির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM
মাত্রচিত্রে কুমিল্লা

মাত্রচিত্রে কুমিল্লা © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতির বাগানবাড়ির একটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ধামতী নসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ওইদিন রাতে নসু মার্কেট এলাকায় মিষ্টি বিতরণের আয়োজন করেন ধামতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। মিষ্টি বিতরণ চলাকালে স্থানীয়রা দেখতে পান, নসু মার্কেট সংলগ্ন তার বাগানবাড়ির একটি ঘরে আগুন জ্বলছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরটি ও ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। দলের বিজয় উপলক্ষে নেতাকর্মীদের অনুরোধে মিষ্টি বিতরণের ব্যবস্থা করেছিলেন। এ সময় এক কর্মীর মাধ্যমে তিনি বাগানবাড়ির ঘরে আগুন লাগার খবর পান। তিনি বলেন, “ঘরটি আমরা দলীয় সভা ও চায়ের আড্ডার জন্য ব্যবহার করতাম। কে বা কারা পরিকল্পিতভাবে আগুন দিয়ে এটি পুড়িয়ে দিয়েছে।” তিনি শনিবার বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9