জামানত হারালেন প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সাহায্য চাওয়া প্রার্থী

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ PM
আব্দুল মালেক মন্ডল

আব্দুল মালেক মন্ডল © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যয় মেটাতে প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছিলেন রাজবাড়ী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডল। ‘ছড়ি’ প্রতীকে মোট ২৬৬টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী নির্বাচনী এলাকায় আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ার শর্ত অনুযায়ী জামানত হিসেবে তার দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত এবং সরকারি কোষাগারে জমা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করার অন্যতম শর্ত জামানত দেওয়া। নির্বাচনী মনোনয়নপত্র দেওয়ার সময় ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ইসির অনুকূলে জমা ‍দিতে হয়ে এই টাকা।

জানা যায়, রাজবাড়ী-২ আসনে মোট ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন ভোটারের বিপরীতে কাস্ট হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ ভোট। সে অনুযায়ী কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশ হিসেব করলে ভোটের সংখ্যা দাঁড়ায় ৪৫ হাজার ৩৯৯টি।

তবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মন্ডলের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে তিনি সর্বসাকুল্যে ২৬৬টি ভোট পেয়েছেন। শতকরা হিসেবে যা মোট ভোটারের দশমিক শূন্য ৫ শতাংশ।

ফলে ইসির পরিপত্র অনুযায়ী জামানত হারাবেন তিনি।

এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাধন উপদেষ্টা বরাবার আবেদন করেন আব্দুল মালেক মন্ডল।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬