নির্বাচিত সর্বকনিষ্ঠ নারী এমপির মাইলফলক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সর্বকনিষ্ঠ নারী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এর মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার এবং সে আসনে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার মাইলফলক গড়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করে ফলপ্রকাশ করেন।

ফলাফল অনুযায়ী, ৪১ বছর বয়স্ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পুতুল বলেন, এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের। যেসব নেতাকর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হলে পরবর্তী তিনটি নির্বাচনে এ আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। অবশেষে ১৮ বছর পর সে আসনটি পুনরুদ্ধার করলেন পুতুল।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9