জামায়াত প্রার্থীর নারী এজেন্টের মোবাইল ফোন জব্দ, পরে তাকে পরিবর্তন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ PM
ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র

ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নারী এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ওই এজেন্টকে কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে তাঁর স্থলে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ফররুখ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের পক্ষে দায়িত্ব পালন করছিলেন ওই নারী এজেন্ট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ পারভেজ সোহেল বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর একজন মহিলা এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিএনপি সমর্থকদের বিরুদ্ধে

এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি। আমি দায়িত্ব পালনরত অবস্থায় আছি এবং দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬