নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান, কোন অঞ্চলে কে

০৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ১০ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কর্মকর্তা অঞ্চলভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন। সরাসরি মোবাইল ফোন ও নির্ধারিত ইমেইলের মাধ্যমে তাদের কাছে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানো যাবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের দুটি ইমেইল ঠিকানায়ও অভিযোগ পাঠানোর সুযোগ রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন গত ১৪ ডিসেম্বর ৩০০টি সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন-সংক্রান্ত অভিযোগ দায়ের করা যাবে। 

কোন অঞ্চলের দায়িত্ব কে:
খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ (মোবাইল : ০১৭১২৫৯১১৪৪, ইমেইল : khulna.region [email protected]), ফরিদপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল [email protected]), ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (মোবাইল: ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: [email protected]), বরিশাল অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন (মোবাইল: ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: [email protected])। 

সিলেট অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ (মোবাইল: ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল : [email protected]), ঢাকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ (মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: [email protected]), রংপুর অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ (মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: [email protected]), চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. সরওয়ার হোসেন (মোবাইল।: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: [email protected]), রাজশাহী অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী (মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: [email protected])। কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান (মোবাইল : ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল : [email protected])। 

এছাড়া নির্বাচন কমিশনের দুটি ইমেইলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানো যাবে ([email protected], [email protected])।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈধতা যাচাইয়ে আইনি নোটিশ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পাটের ফলন ভালো, দাম নিয়ে হতাশ কৃষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে যেসব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
১০৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ৭২টিতে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬