২ মিনিটের বিলম্বে মনোনয়ন বাতিল, বৈধতা ফিরে পেতে ইসির দ্বারে হিরো আলম

০১ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০২:০০ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

বগুড়া-৪ আসন থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মনোনয়ন উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় আপিল করেছেন। এ লক্ষ্যে তিনি ঢাকায় এসে নির্বাচন কমিশনে আবেদন করেন।

হিরো আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে তিনি আপিল করেছেন।

আপিল আবেদনে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে তিনি উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে আম জনতার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৯ ডিসেম্বর বগুড়ার সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যান তিনি।

তবে সেদিন সেখানে প্রচণ্ড ভিড় থাকায় নির্ধারিত সময় বিকেল ৫টার পর অতিরিক্ত দুই মিনিট সময় অতিক্রান্ত হয়ে যায়। সময় পেরিয়ে যাওয়ায় সহকারী রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

আবেদনে হিরো আলম বলেন, এটি ছিল তার অনিচ্ছাকৃত ভুল এবং এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তিনি আরও উল্লেখ করেন, এর আগে তিনি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে ন্যায়বিচারের স্বার্থে তার মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9