৯ লাখ ছাড়াল পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফোটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপে পোস্টাল ভোটার নিবন্ধন-সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ৯ লক্ষ ৫১ হাজার ৮০৮ জন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।

বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লক্ষ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন। 

প্রসঙ্গত, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬