উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ AM
উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে © টিডিসি ফটো

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ পরিবর্তন হচ্ছে বলে গতকাল রাতে সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। খবর মানবজমিনের।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেয়া হতে পারে।

আরও জানা গেছে, জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে আলোচনা আছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির দাবির মুখে স্বরাষ্ট্রে পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের দাবি। এছাড়া নির্বাচন পরিস্থিতি সামনে রেখে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদলের সরকারি সিদ্ধান্ত আজই জানা যাবে।

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬