চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ PM
সরকারের লোগো

সরকারের লোগো © সংগৃহীত

সরকার চারটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তিনি এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। গ্রেড-১ কর্মকর্তা মাহমুদ হাসানকে নতুন দায়িত্বে নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (আরডিএ) মহাপরিচালক এ কে এম অলি উল্যা। তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: চবিতে ফের উত্তেজনা, চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

অন্যদিকে, পল্লী উন্নয়ন অ্যাকাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (এনএপিএ) এমডিএস এ বি এম মাহবুব আলম। তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিনকে। এ জন্য তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence