পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ

১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ © সংগৃহীত

পদোন্নতির বিষয়ে ফের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কর্মকর্তারা। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১১টায় এই কর্মকর্তারা অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার স্যারের সঙ্গে দেখা করেন।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে প্রেরণ করায় অতিরিক্ত সচিবকে ধন্যবাদ জানান কর্মকর্তারা। একই সঙ্গে অতিরিক্ত সচিবের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকেও ধন্যবাদ জানানো হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদীর সঙ্গে কর্মকর্তা নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সহকারী সচিব হতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব হতে উপসচিব পদে পদোন্নতির বিষয়টি স্থগিত থাকায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দ্রুত পদোন্নতির অনুরোধ করেন। তিনি তাদের কথা শুনে দ্রুত পদোন্নতির বিষয়গুলো নিষ্পত্তি হবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল খালেকের নেতৃত্বে মো. নজরুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল, সেলিনা আক্তার, শামিম আহসান, হুমায়ুন কবির, কবির উদ্দিন আলোচনায় অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মাহে আলম, মহাসচিব মোহা. সালাহউদ্দীন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো. হান্নান সরদার, আবদুল কালাম, আ. হাই হাবিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950