উপসচিব পদে পদোন্নতি পেতে শিক্ষা ক্যাডার থেকে আবেদনের আহ্বান মাউশির

১২ নভেম্বর ২০২৫, ০৫:৪২ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর © সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারের উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। জ্যেষ্ঠতা ও দক্ষতার ভিত্তিতে ২৮ থেকে ৩১তম ব্যাচের কর্মকর্তারা ১৩ নভেম্বরের মধ্যে এই আবেদন করতে পারবেন।

মঙ্গলবার ( ১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব সরকারি কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে উপসচিব পদে পদোন্নতি বিবেচনার জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২৮তম থেকে ৩১তম ব্যাচ পর্যন্ত যে সব কর্মকর্তার সিনিয়র স্কেল পদে ন্যূনতম ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্যূন ১০ বছর চাকরি পূর্ণ হয়েছে তাদের মধ্যে সংযুক্ত ছক মোতাবেক ৩ কপি আবেদন (পাসপোর্ট সাইজের ছবিসহ) আগামী ১৩ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন পাঠোনোর জন্য নির্দেশ দেয়া হলো।

প্রসঙ্গত, উপসচিব পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডার থেকে ১০ শতাংশ বিবেচনায় নেয়া হয়। এরই অংশ হিসেবে এ তালিকা চাওয়া হলো।

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬