শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা আজ, আলোচনায় যা থাকছে

১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সফটওয়্যারের মডিউল তৈরি এবং তাতে কোনো ত্রুটি আছে কি না সেটি নিয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কর্মশালায় টেলিটক বদলির মডিউল নিয়ে আলোচনা হবে। টেলিটক একটি মডিউল বানিয়েছে। সফটওয়্যার বা প্রোগ্রামের আলাদা অংশ বা কোডের ফাইল বদলির জন্য কীভাবে কাজ করবে সেটি দেখা হবে।’

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে। দ্বিতীয় দফায় ইনডেক্সধারী শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলে আবারও এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের। জানা গেছে, এ কর্মশালার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬