সীমিত আকারে পেঁয়াজ আমদানি করবে সরকার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ PM
পেঁয়াজ আমদানি করবে সরকার

পেঁয়াজ আমদানি করবে সরকার © সংগৃহীত

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শনিবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৫০টি করে আমদানি অনুমতি (আইপি) দেওয়া হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

বাজারে সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যারা পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার স্বাভাবিক ও সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬