ব্যবহৃত অবৈধ ফোন বন্ধ হবে কি না, জানালেন ফয়েজ তৈয়্যব

১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৬ PM
ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব © সংগৃহীত

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, বর্তমানে দেশে ব্যবহৃত কারো কোনো মোবাইল সেট বন্ধ হবে না। এমনকি দেশের বাইরে থেকে আনা মোবাইল সেটও সচল থাকবে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেোয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। 

দেশে বর্তমানে ব্যবহৃত কোনো মোবাইল ফোন বন্ধ হবে না জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, ‘একটি বিষয় স্পষ্টভাবে জানাতে চাই: বর্তমানে যে মোবাইল ফোন আপনি ব্যবহার করছেন–সেটি বৈধভাবে কেনা হোক, অবৈধভাবে কেনা হোক বা বিদেশ থেকে আনা হোক–কোনোটিই বন্ধ হবে না। আপনার ব্যবহৃত চলমান হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে–এমন আশঙ্কা সম্পূর্ণ ভুল। এটি শুধু এনইআইআর সিস্টেমের প্রভাব কেবল নতুন আমদানি করা অবৈধ ফোনের ওপরই পড়বে।

তিনি লেখেন, ‘শুধু ১৬ ডিসেম্বরের পর থেকে অবৈধ আমদানিকারকদের মাধ্যমে দেশেই চোরাপথে আনা নতুন হ্যান্ডসেটগুলো বাংলাদেশে নেটওয়ার্কে কাজ করবে না। এর বাইরে সাধারণ ব্যবহারকারীর কোনো ফোন বন্ধ হবে না।’

ব্যবহারকারীদের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনার কেনা হ্যান্ডসেটটি বৈধ বা অবৈধ কি না, তার যাচাই আপনি শোরুম থেকে জাস্ট একটি এসএমএসের মাধ্যমে করতে পারবেন। আরেকটি বিষয়: যে কেউ বিদেশ ভ্রমণে নিজের ব্যবহারের ফোনের বাইরে একটি অতিরিক্ত মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন।’

উল্লেখ্য, মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধ, ফোন ক্লোনিং ও চুরি ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9