প্রতিটি পোস্টাল ভোটের জন্য খরচ হবে ৭০০ টাকা: ইসি

১০ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রতিটি পোস্টাল ভোটের জন্য প্রায় ৭০০ টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি’ দূতাবাস, মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে অনলাইন এক সভায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন আগামী ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। প্রবাসীদের ভোটিং দীর্ঘ ট্রায়ালের মধ্যে যেতে হয়, এটা গ্লোবাল সাজেশান্স। কিন্তু আমাদের প্রবাসীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ে কাজটি করার চেষ্টা করেছি। যে কারণে যথোপযুক্ত ট্রায়ালের সময় পাইনি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে-নতুত্বের চ্যালেঞ্জ। এখানে টুকটাক ঝামেলা থাকতে পারে, সবাইকে সহায়তা করতে হবে। ভোটের গোপনীয়তা রাখতে হবে।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি ১৪ ডিসেম্বর?

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও পাঠানোর পদ্ধতি তুলে ধরেন এ নির্বাচন কমিশনার জানান, ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না, সরাসরি রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।

তিনি বলেন, সুনির্দিষ্ট সিকিউরড পদ্ধতি আমরা ডিজাইন করেছি। ডাক বিভাগ ঢাকাতে এটাকে একোমোলেট করে প্রত্যেক রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছে দেবেন। দেশে ভোট গণনার দিন কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা হবে।

নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের ‘সঠিক তথ্য ও সঠিক ঠিকানা’ দেওয়ার অনুরোধ করেন আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ের ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাচ্ছি। অনুরোধ থাকবে- কমিউনিটিতে এ তথ্য জানাবেন। ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। অ্যাপটি ডাউনলোড করেন। পৃথিবীর বিভিন্ন এলাকায় নিবন্ধনের জন্য যে সিডিউল দেওয়া হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করুন।

সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9