পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

০৯ নভেম্বর ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০৩ PM
পে কমিশন

পে কমিশন © টিডিসি সম্পাদিত

নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা ইন্ডিপেন্ডেন্ট, কিছু রিকমেন্ডেশন দেবে। একটা পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।’

আইএমএফের সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তা পরবর্তী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে। ঋণের ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: একমাস বাকি থাকতেই প্রস্তুত হচ্ছে প্রাথমিকের ৮ কোটি বই

দেশের সার্বিক অগ্রগতি ভালো দাবি করে তিনি বলেন, মূল্যস্ফীতি কমলেও বাড়ি ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে চেষ্টা করছি। সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয়।

সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সার ও কৃষির প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬