পে কমিশনের সঙ্গে আজ বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা, থাকছেন যারা

৩০ অক্টোবর ২০২৫, ০৬:৫১ AM
শহীদ মিনারে শিক্ষক নেতারা/আগের ছবি

শহীদ মিনারে শিক্ষক নেতারা/আগের ছবি © ফাইল ছবি

নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ বৃহস্পতিবার আড়াইটায় সচিবালয়ে মিটিংয়ে মিলিত হবেন।

জাতীয় বৈতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, আন্ত:মন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময়ে সভায় বসবে।

এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মন্ডল এবং মো. মাহবুব আলম।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬