ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়াল সরকার

০৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ AM
সমাজসেবা অধিদপ্তরের লোগো

সমাজসেবা অধিদপ্তরের লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি) প্রদানের জন্য অনলাইন আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি কি কাল প্রকাশিত হবে?

তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, সফটওয়্যার সমস্যা, ইন্টারনেট সংযোগে বিঘ্ন ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অনেক আবেদনকারী সময়মতো আবেদন করতে পারেননি। এ পরিস্থিতিতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পূর্বের আবেদন সংক্রান্ত সব নির্দেশনা ও শর্ত অপরিবর্তিত থাকবে। অনলাইন আবেদন করা যাবে এই লিংকে: dss.bhata.gov.bd/online-application।

পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্ম এলাকায় আবেদন সময় বৃদ্ধির বিষয়টি ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আওতাধীন ইউনিটসমূহকে নতুন সময়সীমা অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬