নির্বাচনের আগে বিদেশ যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা

০১ নভেম্বর ২০২৫, ১২:৫০ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার © লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘একান্ত প্রয়োজন’ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের চিঠির বিষয়টি তুলে ধরে সম্প্রতি সরকারের সব সচিবের কাছে নতুন পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদেরও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুললেও ছেড়ে যায়নি কোনো জাহাজ

পরিপত্রে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে, জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা আগের নির্দেশনাগুলোর পরিপন্থি।’

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রতিপালনের নির্দেশনা দিয়ে পরিপত্রে বলা হয়, ‘এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার অনুরোধ করা হলো।’

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬