টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ PM
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা  নুরজাহান বেগম

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা  নুরজাহান বেগম © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা  নুরজাহান বেগম বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি  উৎসাহব্যঞ্জক আর কিছু ক্ষেত্রে স্থিমিত পর্যায়ে রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্হ্য খাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ  এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্হ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে  এবং ইতিমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নানারকম স্বাস্হ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল  নিয়োগে কাজ করা হচ্ছে।

মা  ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসকল কারনে মৃত্যু ঠেকাতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950