ফেসবুকে কড়া স্ট্যাটাস

তারা অচিরেই ফল ভোগ করবে, কী ইঙ্গিত করলেন মাউশি ডিজি?

০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ AM
অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান

অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান © সংগৃহীত

যারা নিজেদেরকে কোনো গোষ্ঠীর প্রতিনিধি মনে করে মানুষের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তারা অচিরেই এর ফল ভোগ করবে বলে নিজের অবস্থান ও ক্ষোভ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সদ্য পদত্যাগ করা মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। পদত্যাগের পরদিন ফেসবুকে তার এ স্ট্যাটাসে তিনি কীসের প্রতি ইঙ্গিত করেছেন তা জানা যায়নি।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মুক্ত জীবনের অপেক্ষায় আছি। দেশ স্বাধীন, নাগরিক স্বাধীন। সুতরাং যেকোনো বিষয়ে মত প্রকাশের অধিকার নাগরিকের আছে। আমরা ট্যাক্সপেয়ার। করদাতার মতামত করখোরদের চেয়ে গুরুত্বপূর্ণ।’

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘যারা নিজেদেরকে কোনো গোষ্ঠীর প্রতিনিধি মনে করে মানুষের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তারা অচিরেই এর ফল ভোগ করবে। বর্তমানটা ভবিষ্যতে থাকবে না। সবার চরিত্র উন্মোচিত হবে। ৫ আগস্টের চেয়েও জটিল পরিস্থিতি জনবিচ্ছিন্ন গোষ্ঠীর অনেককে ভোগ করতে হবে। জনগণ জাগতে শুরু করবে।’

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. আজাদ খান।

পদত্যাগের পেছনে কারণ হিসেবে মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ডিজি পদে অধ্যাপক আজাদ খান দায়িত্বে থাকা অবস্থায়ই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা মাউশির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিষয়টিকে অপমানজনক মনে করেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।’

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9