জাতিসংঘের উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৫ নেতা

২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ PM
শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দুবাইগামী ফ্লাইটের অপেক্ষায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দুবাইগামী ফ্লাইটের অপেক্ষায় প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের © সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে তার সফরসঙ্গী হয়েছেন তিন রাজনৈতিক সংগঠনের ৫ জন নেতা।

এ উপলক্ষ্যে রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্য রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তারা দুবাইগামী ফ্লাইটের আগে অপেক্ষা করেন। এরপর তারা ঢাকা ত্যাগ করার করেন।

রবিবার রাত সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।

এসময় প্রেস সচিব লেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পাঁচজন নেতা দুবাইগামী ফ্লাইটের আগে অপেক্ষা করছেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে যাচ্ছেন, যেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। এ পাঁচ নেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নেবেন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৫ জন রাজনৈতিক নেতা থাকছেন। তারা হলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা এই সফরে বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

এ ছাড়া ৩০ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার‘ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন ।

 

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9