প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন চার রাজনীতিবিদ

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অধ্যাপক মুহাম্মদ ইউনূস © ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরকালে তাঁর সঙ্গে থাকবেন দেশের চারজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে চারজন রাজনীতিবিদকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। সফর শেষে তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন।

এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তাঁর বক্তব্যে দেশে গত এক বছরে গৃহীত সংস্কার কার্যক্রম এবং আগামীর নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রের দৃঢ় ভিত্তি গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য 'হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার' শীর্ষক এক উচ্চপর্যায়ের সম্মেলনের দিকেও নজর রাখছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে এটিই প্রথম এমন উচ্চপর্যায়ের আয়োজন।

তৌহিদ হোসেন আরও জানান, এই সম্মেলনে কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গত মাসে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9