ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের পাশে দাঁড়াল বাংলাদেশ

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ PM
বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে মানবিক সহায়তা পাঠানো হয়েছে

বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে মানবিক সহায়তা পাঠানো হয়েছে © সৌজন্যে প্রাপ্ত

ভূমিকম্পের ফলে দুর্যোগ কবলিত আফগানিস্তানের জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ পাঠানো হয়। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত, ৩ হাজার ৬৪০ জন আহত ও ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতি দেখা দেয়, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। বন্ধুপ্রতিম দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এর অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১.২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস ও ওষুধ। এসব সামগ্রী হস্তান্তরের পর বিমান বাহিনীর পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে ফিরে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9