তুরস্কের ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, ভবন ধসে আহত অন্তত ২৯

১১ আগস্ট ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © টিডিসি ফটো

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

আফাদ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬ দশমিক ৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। 

এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তার মধ্যে ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দল ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতি নিরীক্ষণের কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল দেশটিতে। [সূত্র: টিআরটি গ্লোবাল]

একাডেমিক প্রকাশকদের বিলিয়ন ডলারের ব্যবসা, কোন প্রকাশকের আয় …
  • ২৩ অক্টোবর ২০২৬
সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন থেকে বুয়েট, মাত্র তিন মাসের প্র…
  • ২৩ অক্টোবর ২০২৬
পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬